বিজ্ঞাপন
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় সরাইল সদর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. আমির আলীর অনুমোদনে নতুন এ কমিটি গঠন করা হয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজিব খন্দকার ও সদস্যসচিব মো. আয়েত আলীর সুপারিশের ভিত্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
অনুমোদিত কমিটিতে মো. মোজাম্মেল হক (জিয়া)কে সভাপতি, মো. রফিক মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. রেকত আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. মাহফুজ, মো. ছাদেক মিয়া, তোফাজ্জল হক, রায়হান মিয়া ও সালামিন মিয়া।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামাল, রফিকুল ইসলাম ও সাকিব। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. ফারুক মিয়াকে। প্রচার সম্পাদক মো. রাজু মিয়া, অর্থ সম্পাদক মো. আব্দুল জাব্বার এবং দপ্তর সম্পাদক মো. সুজন।
কমিটিতে শ্রম বিষয়ক সম্পাদক পদে মো. সাগর, কৃষি সম্পাদক পদে মো. মোশারফ, ক্রীড়া সম্পাদক পদে মো. ইসলাম উদ্দিন এবং সদস্য হিসেবে মো. জুবাঈদ ও বিজয় রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির মাধ্যমে ৫ নম্বর সৈয়দটুলা ওয়ার্ডে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...