বিজ্ঞাপন
এই ঘটনার প্রতিবাদে এবং বাজারসহ খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা ও খেলাপ্রেমীরা।
মানববন্ধনে বক্তারা জানান, বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ হাটটি প্রায় দেড়শো বছরের পুরোনো। প্রায় চার একর জায়গাজুড়ে বিস্তৃত এই হাটে প্রতি বৃহস্পতিবার গবাদিপশু কেনাবেচা হয়। এ ছাড়া হাটে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে শতাধিক দোকানপাট রয়েছে। অভিযোগ উঠে, গত দুই থেকে তিন বছর ধরে হাটের পশ্চিম পাশের প্রায় ৫০ শতাংশ জায়গা নিজেদের দাবি করে দখল করে রেখেছেন মায়া বেগম ও তাঁর ভাইয়েরা। এ নিয়ে বিভিন্ন সময় হাট কমিটি ও ইজারাদারদের সঙ্গে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। তবে প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে স্থানীয়ভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
এ ছাড়া হাটের মধ্যে প্রায় এক একর জায়গা স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি ওই মাঠের জমিও দখলের চেষ্টার আওতায় আসায় পুরো এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। প্রতিবাদ জানালেই উল্টো হয়রানিমূলক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।
হবিগঞ্জ হাটের সাধারণ সম্পাদক রুহুল আমিন মিয়া বলেন, সরকারি সীমানা নির্ধারণী পিলার থাকার পরও মায়া বেগম ও তাঁর দুই ভাই কোনো আইন মানছেন না। একাধিকবার বলার পরেও তাঁরা জায়গা ছাড়েননি। তাই এবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হবে এবং হাট ও শিশু-কিশোরদের খেলার মাঠ পুনরুদ্ধারের আইনি আবেদন করা হবে।
এ ব্যাপারে বাহাদুপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ হোসেন জানান, ৬২ সদস্যের ইউনিয়ন পরিষদ ও হাট কমিটি যৌথভাবে হাটের পুরো জায়গা উদ্ধারের উদ্যোগ নিলেও কাজ হয়নি। উল্টো তাঁদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে। ফলে স্থানীয় প্রশাসনকেই এ ব্যাপারে কার্যকর ও আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মায়া বেগম বা তাঁর ভাইয়েরা গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তাঁরা জানান, বিষয়টি তাঁরা আইনগতভাবেই মোকাবেলা করবেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানান, হাটের সরকারি জায়গা দখল করার কোনো সুযোগ নেই। হাট কমিটির কাছ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সম্পর্কে প্রাথমিক তথ্য তিনি পেয়েছেন এবং দ্রুত সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...