Logo Logo

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার


Splash Image

প্রতীকী এই ছবিটি কৃত্রিম মেধা দ্বারা নির্মিত।

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার সংলগ্ন রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রহিমা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পাংশা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী 'ভাটিয়াপাড়া এক্সপ্রেস' ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় তাঁকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রহিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানেও কম শুনতেন।

ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...