বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব পুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডাসার থানার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালী এলাকায় সৈয়দ আরিফুজ্জামানের বসতঘরে গাঁজা সেবনের আড্ডা বসার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা সেবনের অভিযোগে সৈয়দ আরিফুজ্জামান (৪০) ও মো. সুজন সরদার (৩১) নামে দুইজনকে আটক করা হয়।
পরে মাদারীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের রায়ে সৈয়দ আরিফুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সুজন সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
কারাদণ্ডের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে মোবাইল কোর্টে মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...