Logo Logo

টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে : এমপি এসএম জিলানী


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে খুব শীঘ্রই একটি মডেল মন্দির নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া শীতলা মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংসদ সদস্য এসএম জিলানী বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করার মাত্র পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে তিনি তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের আশীর্বাদ ও সমর্থন অব্যাহত থাকলে গোপালপুরে একটি আধুনিক ও দৃষ্টি নান্দনিক মডেল মন্দির গড়ে তোলা হবে। তিনি জানান, এ বিষয়ে ইতিপূর্বে মন্ত্রিপরিষদের একাধিক সদস্যের সাথে আলোচনা করা হয়েছে এবং তারা দ্রুত স্থান নির্বাচনের পরামর্শ দিয়ে আশ্বস্ত করেছেন। ফলে শীঘ্রই টুঙ্গিপাড়ার গোপালপুরে মডেল মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি সবাইকে কথা দেন।

বক্তব্যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আর্থিক প্রতারণা সম্পর্কে স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এসএম জিলানী। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তা সম্পূর্ণ প্রতারণামূলক চেষ্টা হিসেবে গণ্য করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ইতোমধ্যে সরকারি উদ্যোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থ প্রদান ছাড়াই যোগ্য প্রতিটি পরিবারের কাছে বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। তাই কাউকে কোনো প্রকার লেনদেন না করে প্রতারকদের হাত থেকে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক মন্ডল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...