Logo Logo

মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে মৎস্য অধিদপ্তরের পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারী (মাঠ সহায়ক) প্রসেনজিৎ মণ্ডলসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় চালানো এই অভিযানে নদী ও জলাশয় থেকে অবৈধভাবে পাতা মোট ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত এই ক্ষতিকারক জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, দেশীয় ছোট-বড় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন, প্রাকৃতিক বিস্তার ও জীববৈচিত্র্য সংরক্ষণে যেকোনো ধরনের বেআইনি ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করা জরুরি। মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেন।

প্রতিবেদক- পরেশ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...