বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই সভা শুরু হয়।
অন্যদিকে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ইতিমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গত রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির প্রতিনিধিবৃন্দ এই মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।
রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে। বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনার তালিকায় শীর্ষে রয়েছে। পাশাপাশি স্পিকার প্রধান জ্যেষ্ঠ নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সোমবার (১০ আগস্ট) জোটটির একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর অনুকূলে মনোনয়নপত্র সংগ্রহ করে।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, কেবল জয় বা পরাজয় নয়, বরং দেশের সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। মূলত গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা প্রার্থী দিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশন কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সংগ্রহকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
এরপর আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের নির্ধারিত অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার প্রেক্ষিতে সংবিধান অনুযায়ী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আইনি প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপ্রধান নির্বাচনের সার্বিক বিষয় ও প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতিমধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...