বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়স্থ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠক ও সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তথ্য উপদেষ্টা জানান, পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক ব্রিফিং এবং সরকারের বিভিন্ন প্রকাশ্য বক্তব্য থেকে এটি পরিষ্কার যে বাংলাদেশ তার নিজস্ব অবস্থান ও বার্তা অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে তুলে ধরেছে।
তথ্য উপদেষ্টা বিশ্বাস করেন যে, ভবিষ্যতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং নতুন মাত্রা যোগ করার স্বার্থে ভারতের পক্ষ থেকেই একটি ইতিবাচক ও অনুকূল পরিবেশ সৃষ্টির অগ্রণী ভূমিকা গ্রহণ করা জরুরি।
সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাম্প্রতিক সময়ে তাঁর বক্তব্যের পর বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতেও বিষয়টি স্পষ্টভাবে উত্থাপন ও প্রতিবাদ জানানো হয়েছিল।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, পরবর্তীতে ভারতের তরফ থেকে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলেও, বাংলাদেশের দৃষ্টিতে এই ধরনের সংবেদনশীল বিষযে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা পরোক্ষ সমর্থনের প্রশ্ন থেকেই যায়।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্দিষ্ট কোনো ব্যক্তি, বিশেষ গোষ্ঠী বা সরকারের ক্ষমতার ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়; বরং এই সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত বাংলাদেশের সাধারণ জনগণ। আগামী দিনে দ্বিপাক্ষিক কূটনৈতিক স্বার্থে দুই দেশের সম্পর্কের নতুন বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’ করার প্রয়োজন রয়েছে বলেও অভিমত প্রকাশ করেন সরকারের এই তথ্য উপদেষ্টা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...