বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
অনুষ্ঠানে প্রোগ্রাম মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান। কোর্স সমন্বয় করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ঈশিতা রায় ও ড. বিতান খানম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকদের হাতে, তাদের মনোযোগে এবং চিন্তা-চেতনায় দেশের ভবিষ্যৎ নির্ভর করে। কারণ আগামী দিনের বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে, চালকদের অসাবধানতার কারণে তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।
তিনি বলেন, ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চললে সড়ক দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে চালকদের সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
কর্মশালায় পরিবহন ব্যবস্থাপনা, লজিস্টিক ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...