বিজ্ঞাপন
ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরিটিতে মোতায়েন থাকা নৌসদস্যদের মধ্যে জমে থাকা অসন্তোষ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান ও টানা মোতায়েন নিয়ে নৌসদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরিটিতে যান।
এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেন এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারেন বলে দাবি করা হয়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে।
ঘটনার পরও রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ২০৮ দিনই এটি সমুদ্রে অবস্থান করেছে।
দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান ও টানা সামরিক মোতায়েনের কারণে নৌসদস্যদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষই এ সংঘর্ষের পেছনে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...