Logo Logo

বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত


Splash Image

কর্মস্থলে অনুপস্থিত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ঊর্ধ্বতন ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া অপর পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন— কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপন ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পূর্বে সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক অবস্থায় রয়েছেন। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এছাড়া রাজন কুমার দাস সাময়িক বরখাস্তের পর থেকে পলাতক রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...