বিজ্ঞাপন
ইউজিসির ওয়েবসাইটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হিসেবে নাম রয়েছে অধ্যাপক ড. গোলাম রাব্বানীর, যিনি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্বরত। পাশাপাশি রেজিস্ট্রারের পদে নাম বহাল রয়েছে সাবেক বিতর্কিত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের।
উল্লেখ্য, শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২০২৫ সালের ১৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তৎকালীন ভিসি অধ্যাপক ড. সুচিতা শরমিনের সাথে উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানিকে প্রোভিসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া একই আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৫ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম বিশেষ জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক বিতর্কিত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকেও পদ থেকে অপসারণ করা হয়েছিল।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বাছির জানান, সাম্প্রতিক সময়ে বিষয়টি তাদের নজরে এসেছে এবং ইউজিসি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে কোনো ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থা আমরা নিতে পারি। কিন্তু ইউজিসির সাইটে ভুলের ক্ষেত্রে অনুরোধ জানানো ছাড়া আমাদের সরাসরি কিছু করার থাকে না। সাধারণত আমরা ধরে নিই ইউজিসির ওয়েবসাইটে সঠিক তথ্যই থাকবে। আশা করছি তারা দ্রুত এটি সংশোধন করে নেবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...