বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ঝালকাঠি শহরের ফরিদপুর পট্টি-কাটপট্টি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম দীপ্রজিৎ পাল (১৬)। সে ঝালকাঠি পৌর শহরের ফরিদপুর পট্টি-কাটপট্টি এলাকার বাসিন্দা গৌতম পালের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে দীপ্রজিৎ সাতটি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল খারাপ হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে দীপ্রজিৎ নিজ কক্ষে চলে যায়। একপর্যায়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে রাত আনুমানিক ১টার দিকে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সল তাকে মৃত ঘোষণা করেন।
দীপ্রজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...