বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নেজলা পুইস্তা ওই এলাকার বাবুল পুইস্তার মেয়ে। সে আমগ্রাম উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারে, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। বিষয়টি জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ফলাফল খারাপ হওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগির একপর্যায়ে সে নিজ শোবার ঘরে চলে যায় এবং সেখানে আত্মহত্যার চেষ্টা করে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আমগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য বলেন, নেজলা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকত না। এ কারণে তার ফলাফল খারাপ হয়ে থাকতে পারে। তবে ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...