বিজ্ঞাপন
গত ৩ আগষ্ট বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের নিজ বাড়িতে সকাল ৬ টার দিকে বালুর বস্তায় বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে হনুফা বেগম মারাত্মক ভাবে আহত হন। একই ঘটনায় তার এক কন্যা ও পঞ্চম শ্রেনী পড়ুয়া ফাহিম নামে এক নাতি আহত হয়।
ঘটনার পরপরই স্হানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে প্রসাশনের সহায়তায় আহতদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।
এদিকে হনুফা বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...