Logo Logo

ফেনীর পরশুরামে ইয়াবা সেবনের অভিযোগে ৪ জনের কারাদণ্ড।


Splash Image

মশি উদ দৌলা রুবেল ফেনী: ফেনীর পরশুরামে ইয়াবা সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১২ আগস্ট ২০২৬)পরশুরাম থানার সার্বিক সহযোগিতায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উত্তর কোলাপাড়ার সুমন, বাশপদুয়ার বসির আহমেদ,দক্ষিণ বেড়া বাড়িয়ার কফিল উদ্দিন এবং উত্তর কোলাপাড়ার মনির হোসেন।

পরে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরশুরাম থানা পুলিশ জানিয়েছে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...