বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়ন ফরমে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে সই করেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি এই মনোনয়নপত্র জমা দেন। ওই সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে। আগামী ১৬ আগস্ট দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। পরবর্তীতে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...