Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৫ আগস্ট) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোসহ পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. পিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হৃদয় সরকার, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ আলম সমুদ্র, দপ্তর সম্পাদক মো. মেহেদী বিন হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছিন্নমূল মানুষের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।

প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...