বিজ্ঞাপন
গতকাল শনিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রেজাউল হক বিশ্বাস (৪৫) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। তিনি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ২০২৩ সালে নতুন কমিটি গঠিত হওয়ার পর উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে টুঙ্গিপাড়া এলাকায় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের নেপথ্য নেত্বত্বে ছিলেন রেজাউল হক বিশ্বাস। দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১২টিরও বেশি হত্যা মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাঁর সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি হাফিজুর রহমান আরও জানান, আজ রোববার (১৬ আগস্ট) সকালে আসামি রেজাউল হক বিশ্বাসকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...