Logo Logo

বাংলাদেশকে প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ


Splash Image

অস্ট্রেলিয়ার ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি পেসার ও খ্যাতনামা ধারাভাষ্যকার ইয়ান বিশপ। বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে টাইগারদের এই অবিস্মরণীয় পারফরম্যান্সকে পুরো জাতির জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি।


বিজ্ঞাপন


রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বিশপ লেখেন, বাংলাদেশ ক্রিকেট এবং সে দেশের মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিশ্ব ক্রিকেটে এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে—যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো তারা যথাযথভাবে পায়নি।

অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় এই জয়ের পেছনে দলের সম্মিলিত প্রচেষ্টার কথা বিশেষভাবে তুলে ধরেন এই ক্যারিবীয় ধারাভাষ্যকার। মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসানের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি পেসার হাসান মাহমুদের বোলিং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। বিশপ উল্লেখ করেন, গত কয়েক বছর ধরেই দারুণ নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করে আসছেন হাসান। তার ছন্দময় ও কার্যকর বোলিং অ্যাকশন ডারউইনের পিচে দারুণ প্রভাব ফেলেছে।

দলের প্রধান কোচ ফিল সিমন্সের অবদানও আলাদাভাবে স্মরণ করেন ইয়ান বিশপ। ক্যারিবীয় সতীর্থ সিমন্স এবং পুরো বাংলাদেশ স্কোয়াডের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি এই অর্জনকে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...