Logo Logo

নড়াইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র‌্যালি ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু।

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, চলতি বছর নড়াইলে মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার ৪২৫ মেট্রিক টন। এর বিপরীতে জেলায় ১৭ হাজার ১০০ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে প্রায় ৬৭৬ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকবে, যা জেলার বাইরে বিক্রি করা সম্ভব হবে।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, হ্যাচারি মালিক, মৎস্যজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি টেকসই ও নিরাপদ মাছ উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

সভা শেষে বিভিন্ন পর্যায়ের সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...