Logo Logo

মনোহরদীতে বাল্যবিবাহের আয়োজন বন্ধ, মুচলেকায় রক্ষা পেল ১৫ বছরের কিশোরী


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১৬ আগস্ট) উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আজহারুল (২২) এবং শেখেরগাঁও গ্রামের মৃত হাসিমুদ্দিনের ১৫ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রী তানজিমার বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

এ সময় মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে ছেলে আজহারুল ও মেয়ের মা আছমা খাতুনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সামনে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে মনোহরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...