Logo Logo

বাকেরগঞ্জে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


Splash Image

( বরিশাল) সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে বিশ্ব নন্দিত মোফাসসিরে কোরআন, ও বিশিষ্ট ইসলামী আলোচক জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


১৬ আগষ্ট ২০২৬ রবিবার এশার নামাজের পরে বাকেরগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ মাহমুদন্নবী তালুকদার। পৌর সেক্রেটারী আল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার সভাপতি মাওলানা নুরুল হক।

আলোচনা সভায় বক্তৃতারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্মের ওপর বিশদ বর্ণনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ মাহমুদন্নবী তালুকদার বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছিলেন আমার রাজপথের অনুপ্রেরণা, তিনি কখনো কোন অন্যায় ও জুলুমের কাছে আপোষ করেননি, ইসলামের পথে কোরআনের পাখি হিসাবে সাঈদী সাহেব ছিলেন বিশ্ব নন্দিত আলেম।

মাওঃ মাহমুদন্নবী তালুকদার বলেন, যারা আল্লাহর পথে শহীদ হয় তারা কখনো মরেনা, তারা সর্বদা জীবন্ত। তিনি বলেন,আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি ছিলেন একজন কিংবদন্তী পুরুষ। বাংলাদেশের আগামী হাজার বছরেও এরকম একজন আলেমের সৃষ্টি হবে না। তিনি অত্যন্ত মানবিক মানুষ ছিলেন। জালেম শাষকের রোষানলে পড়ে তাকে শাহাদাত বড়ন করতে হয়েছে,তার বড় অপরাধ ছিল তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি করতেন।

আলোচনা শেষে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...