বিজ্ঞাপন
পার্নেল আহমেদ পরাগ বর্তমানে নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র ও যুবসমাজের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
তরুণ বয়সে উপজেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
দায়িত্ব পাওয়ার পর পার্নেল আহমেদ পরাগ বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের, একই সঙ্গে এটি একটি বড় আমানতও। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সবার সহযোগিতা নিয়ে পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমার মূল লক্ষ্য। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “পীরপুর উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার গর্ব। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে আগামী দিনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
নতুন এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে পার্নেল আহমেদ পরাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুনভাবে যুক্ত হলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...