Logo Logo

বকশীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (১৭ আগস্ট) সকালে পৌর শহরের সীমার পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মারিয়া বেগম ইতি সীমার পাড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তার স্বামী রুবেল মিয়াও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে অভিযানের সময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমার পাড় এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত ও বিক্রির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় বকশীগঞ্জ থানা পুলিশ। পরে সোমবার সকালে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল মিয়ার বাড়িতে প্রবেশ করে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে পালিয়ে গেলেও তার স্ত্রী মারিয়া বেগম ইতিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান পরিচালনা করেছিল। ওই অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধারের তথ্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, সীমার পাড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে নানা আলোচনা রয়েছে। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এদিকে ৪০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক মারিয়া বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মারিয়া বেগম ইতিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার স্বামী রুবেল মিয়া পালিয়ে যান। তার বিরুদ্ধেও মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...