বিজ্ঞাপন
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটি মুমূর্ষু রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৭ হাজার ব্যাগেরও বেশি রক্ত সরবরাহ সম্পন্ন করেছে।
সংশ্লিষ্টরা জানান, বিগত ৬ বছরে হাজারো সংকটাপন্ন মানুষের জীবন বাঁচাতে এবং তাঁদের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে গেছেন সংগঠনের একঝাঁক তরুণ রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবক। সাধারণ মানুষের নিঃস্বার্থ অবদান এবং ভালোবাসাই সংগঠনটির এই বিশাল অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এই গৌরবময় অর্জন সম্পর্কে চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, "আমাদের একেকটি রক্তের বিন্দু বাঁচিয়েছে হাজারো প্রাণ, মুমূর্ষু রোগীর মুখে ফুটিয়েছে অমলিন হাসি। এই বিশাল অর্জনের নেপথ্যে থাকা সকল সম্মানিত রক্তযোদ্ধা, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, লাল ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা।
"নেতৃবৃন্দ আরও বলেন, আপনাদের এই নিঃস্বার্থ অবদান এবং ভালোবাসাই আমাদের আগামী দিনের পথচলার মূল শক্তি। মানবতার কল্যাণে রক্তদানের এই ধারা অব্যাহত রাখতে এবং জীবন বাঁচানোর এই মিছিলে শামিল হতে তাঁরা সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...