Logo Logo

হুথিদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ইয়েমেনের ১৩৩টি সামরিক অভিযান


Splash Image

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফাইল ছবি

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সক্ষমতা ও জনবলকে লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ১৩৩টি সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (১৮ আগস্ট) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, সম্ভাব্য হুমকির উৎসগুলো ধ্বংস করার উদ্দেশ্যে এসব অভিযানে রকেট লঞ্চার, কামানের গোলা ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানের মাধ্যমে হুথি যোদ্ধাদের সামরিক সক্ষমতা ও জনবলকে লক্ষ্যবস্তু করা হয়। সম্ভাব্য হুমকি মোকাবিলায় নির্ধারিত লক্ষ্যগুলোতে আঘাত হানতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।

কর্নেল মাজেদ আল-নুজাইলি আরও জানান, রণাঙ্গনের সামনের সারিতে মোতায়েন থাকা সেনা ইউনিটগুলোর প্রত্যক্ষ অংশগ্রহণে এসব সামরিক অভিযান পরিচালিত হয়। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অভিযানগুলো সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: আল জাজিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...