বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপাচার্য রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন তাঁদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা নিবেদনের সময়ও গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় নবনিযুক্ত চার সদস্যকে পৃথক পৃথক বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য।
অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্ত বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে। নবনিযুক্ত চার সদস্য তাঁদের দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে সুসংহত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরও উল্লেখ করেন, জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন চার সদস্যকে অন্তর্ভুক্তির মাধ্যমে রাজনীতি, চিকিৎসা, পেশাজীবী অঙ্গন ও প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের একটি চমৎকার সমন্বয় ঘটেছে। সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...