বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউল্যাহ (রুবেল), পানি সরবরাহ, গ্যাস ও স্যানিটেশন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, হিসাব শাখার অতিরিক্ত ট্রেজারার মো. সাজ্জাদ হোসেন মণ্ডল, পূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মুহ এনামুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার এডিশনাল ডাইরেক্টর প্রকৌশলী মুহাম্মদ আতিকুজ্জামান আকন্দ, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাব্বির কবীর, হিসাব শাখার ডেপুটি ট্রেজারার মোহাম্মদ আশরাফুল হক, হেলথ কেয়ার সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার কাম প্যাথলজিস্ট ডা. আবুল কালাম মোহাম্মদ আজাদ, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. ফারজানা দিবা, উদ্যানতত্ত্ব খামারের উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ ড. মো. ওবাইদুর রহমান এবং সংস্থাপন শাখা-৫ (পেনশন)-এর এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ মো. সাহেবুল ইসলাম খান (রনি)।
এ ছাড়া আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ও বিভাগের ২২ কর্মকর্তা। তাঁদের মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) ফৌজিয়া আক্তার, বিদ্যুৎ বিভাগের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোহা. তৌহিদুল ইসলাম, পরীক্ষা শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. মো. আশরাফুল ইসলাম খান (কাবুল), ভিসি সচিবালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম, জিটিআইয়ের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম তোফায়েল আহমেদ (রিপন), সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. মঞ্জুর হোসেন (লিটন) ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ শামীমা আক্তার ঝর্ণা
হিসাব শাখার ডেপুটি ট্রেজারার হারুনুর রশীদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার (সিভিল) ডালিয়া খাতুন, পরীক্ষা শাখার উপ-পরিচালক (অডিট) মুহাম্মদ মঞ্জুরুল আলম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক মো. শাহীন হালিম (ডন), পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মো. সোহাগ ভূঁঞা, আইআইএফএসের সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ ড. সামিয়া আফরোজ, হেলথ কেয়ার সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ জারজিস আহমেদ ও ডা. নাজমুল হাসান তামীম, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সিনিয়র ক্যাটালগার মো. মাহফুজ রহমান, পরীক্ষা শাখার সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম এবং একই শাখার সেকশন অফিসার মো. নাজমুল হুদা।
সংগঠনটির লক্ষ্য সম্পর্কে সদস্যসচিব কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদ বলেন, ‘কোনো বিভাজনের লক্ষ্যে নয়, বরং ঐক্য, সহযোগিতা, অধিকার ও কল্যাণের নতুন সম্ভাবনার উদ্দেশ্যে বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক সাংগঠনিক পরিবেশ গড়ে তোলা, দায়িত্ব সচেতনতার মাধ্যমে কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা করা, প্রশাসনিক কর্মকাণ্ডে চেইন অব কমান্ড বজায় রাখাসহ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘মতভিন্নতা থাকবে, কিন্তু বিভেদ নয়। প্রতিযোগিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত বিরোধ নয়। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের এ অবস্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পূর্ববর্তী সংগঠনের বিরুদ্ধে নয়।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...