Logo Logo

সরাইলে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস সরাইল’ ক্যাম্পেইন


Splash Image

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল ও স্মার্ট লেনদেনে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ক্যাশলেস সরাইল’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ আগস্ট) সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসি, সরাইল উপশাখার উদ্যোগে এ সচেতনতামূলক ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে ‘ক্যাশলেস সরাইল’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।

‘এক দেশ, এক কিউআর’ (Bangla QR) এবং ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রধান ও সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন ভূইয়া, সড়ক বাজার শাখার প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল আমিন এবং ভাদুঘর উপশাখার প্রধান ও প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবার মাধ্যমে সমাজকে ক্যাশলেস হিসেবে গড়ে তুলতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ প্রশংসনীয়। বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে সরাইল সদরের সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা সহজে, নিরাপদে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর্থিক লেনদেন করতে পারবেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় ডিজিটাল লেনদেনের প্রতি সাধারণ মানুষকে আরও বেশি উৎসাহিত করতে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়। একই সঙ্গে নগদ অর্থের বিকল্প হিসেবে নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার সুবিধা সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অবহিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...