বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় অবস্থিত খনিটিতে এই দুর্ঘটনা ঘটে।
ধসের কবল থেকে জীবিত উদ্ধার পাওয়া ফ্লোরিয়ান গাগুয়েন্ডে নামের এক শ্রমিক জানান, উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে ধসের তীব্রতা বিবেচনায় ভেতরে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা অত্যন্ত ক্ষীণ। খনিতে ঠিক কতজন শ্রমিক আটকা পড়েছেন, তা এখনও সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নানা-মামবেরের ডেপুটি মেয়র সোলেইমানে বি বার্তা সংস্থা এএফপি-কে জানান, দিনভর চালানো উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৩০ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েক জন শ্রমিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে সোলেইমানে বি বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ একটি দুর্ঘটনা ছিল। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানানো হলে বহু সাধারণ মানুষ এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন।"
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে খনি প্রাঙ্গণে চরম বিশৃঙ্খল পরিস্থিতির চিত্র দেখা গেছে। কাদা ও মাটিতে মাখা তরুণ-তরুণী খনি শ্রমিকদের নিজ হাতে খাদ থেকে সহকর্মীদের মরদেহ টেনে বের করতে দেখা যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সাথে ক্ষতিগ্রস্তদের সার্বিক ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ক্ষুদ্র আকারের খনি ধস একেবারেই অনাকাঙ্ক্ষিত নয়। সারা দেশে শত শত ছোটো স্বর্ণের খনি রয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষ দিনমজুর হিসেবে কাজ করেন। এসব খনিতে ন্যূনতম কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়শই ধসসহ নানা মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...