Logo Logo

কোটালীপাড়ায় ১৯২ পিস চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে স্থানীয় গ্রাম পুলিশ। উদ্ধারকৃত ১৯২ পিস চায়না জাল পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও ক্ষতিকর চায়না জালের ব্যবহার বন্ধে পিঞ্জুরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন গ্রাম পুলিশের সদস্যরা। অভিযানকালে জব্দ করা ১৯২ পিস চায়না জাল নিয়ে আসা হয় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে।

পরবর্তীতে উপস্থিত সবার সামনেই জব্দকৃত অবৈধ জালগুলোতে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়।

জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সুরক্ষায় অবৈধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ক্ষতিকর এসব জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে এ ধরণের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তাঁরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...