বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুসফিকুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি দ্বীন ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সাকির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সরদার সাফায়াত হোসেন এবং সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মিরাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে রাজপথে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দল এবং এর বিভিন্ন ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...