Logo Logo

ঝালকাঠি পৌরসভার ৯টি খালে শুরু হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


Splash Image

ঝালকাঠি পৌরসভা এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে বিশেষ খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। পৌরসভার আওতাধীন বিদ্যমান ৯টি খাল পর্যায়ক্রমে পরিষ্কার করে নাব্যতা ও স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়ক সংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। উদ্বোধনকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, এই পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি এলাকার মোট ৯টি খাল পরিষ্কার করা হবে। দীর্ঘদিন ধরে খালগুলোতে পলি ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে, যা বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, খাল ও ড্রেন পরিষ্কার রাখার পাশাপাশি শহরের সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বাসাবাড়ির বর্জ্য যত্রতত্র বা খালে না ফেলে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নিকট অথবা নির্দিষ্ট নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

পৌর কর্তৃপক্ষ জানায়, খাল পরিষ্কারের এই বিশেষ কার্যক্রমের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানও জোরদার থাকবে। শহরের খালগুলোকে অবৈধ দখল ও দূষণমুক্ত রেখে ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...