Logo Logo

ফেনীতে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা।


Splash Image

মশি উদ দৌলা রুবেল ফেনী: ফেনীতে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা এবং মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৯ আগস্ট) বিকাল ৩ টায় ফেনী পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার ফেনী প্রত্যুষ কুমার মজুমদার এর সভাপতিত্বে সিভিল সোসাইটির সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,সংখ্যালঘু কমিউনিটি,শিক্ষক,ইমাম, আইনজীবী,চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং অন্যান্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকাল ৫টায় ফেনী জেলা পুলিশের উদ্যেগে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভা এবং র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,জননিরাপত্তা,সামাজিক সম্প্রীতি,অপরাধ প্রতিরোধ,মাদক নির্মূল এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা নিরাপদ ও শান্তিপূর্ণ ফেনী গড়ে তুলতে প্রশাসন,পুলিশ,জনপ্রতিনিধি,গণমাধ্যম,সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল শ্রেণি-পেশার মানুষের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...