বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গাদের উপস্থিতির কারণে দেশের ওপর একাধিক ধরনের চাপ তৈরি হয়েছে। তাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এর পাশাপাশি বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক বিষয়েই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে পরিবেশ, আইনশৃঙ্খলা ও অর্থনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। ফলে এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। এ সময় কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।
এবারের ক্যাপস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মোট ৩৭ জন ফেলো অংশগ্রহণ করেন।
তিন সপ্তাহব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, জ্ঞান বিনিময় ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এর মাধ্যমে বিভিন্ন পেশার প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু সম্পর্কে সমন্বিত ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়।
সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীদের অর্জন ও অভিজ্ঞতাও তুলে ধরা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...