বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে দলিল লেখক সমিতির নেতারা বলেন, শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কোনো সাব-রেজিস্ট্রার না থাকায় দৈনন্দিন দলিল নিবন্ধন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে সপ্তাহে মাত্র দুই দিন সাব-রেজিস্ট্রার অফিসে এসে দায়িত্ব পালন করেন। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৮০টি দলিল প্রস্তুত ও জমা হলেও সাব-রেজিস্ট্রার সংকটে বিপুলসংখ্যক দলিল অপেক্ষমাণ থেকে যাচ্ছে। এতে করে দফতরে দলিলের বিশাল জট তৈরি হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, শেরপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় এখানকার সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম অনেক ব্যাপক। দৈনিক প্রায় ১৫০ জন সেবাগ্রহীতা দলিল নিবন্ধনের উদ্দেশ্যে অফিসে উপস্থিত হন। তবে নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় কাঙ্ক্ষিত সময়ে তাঁদের সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় অবিলম্বে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়ার জোর দাবি জানান সমিতির নেতৃবৃন্দ। তাঁদের মতে, নিয়মিত কর্মকর্তা পদায়ন করা হলে দ্রুত দলিলের জট নিরসন হবে এবং সাধারণ মানুষ ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে সেবা পাবেন।
কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীসহ বিপুলসংখ্যক দলিল লেখক অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...