বিজ্ঞাপন
তিনি বলেন, সব সময় মানবসেবার কাজে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু আমি একা নই, এই কাজে যারা সহযোগিতা করবেন, তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। নিজের এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত ছোট-বড় পরিসরে জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া মিলনবীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পে মোট ৩৫৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটির আয়োজন করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সৌমিত্র বৈরাগী (এমবিবিএস)। ক্যাম্প পরিচালনা করেন হাসপাতালের প্রতিনিধি মো. আরাফাত হোসেন।
চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৪০ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া এসব রোগীর সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। অপারেশনের সময় উন্নতমানের লেন্সও বিনামূল্যে বসিয়ে দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
এ ছাড়া ক্যাম্পে ৭০ জন রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা দেওয়া হয়। আরও ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ওষুধ সরবরাহ করা হয়।
চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমি বিগত কয়েক বছর ধরে আমার এই অবহেলিত এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ধরনের সেবামূলক কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড চলমান থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পি আরও বলেন, জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত করাই একজন মহানুভব ব্যক্তির কাজ। মানবসেবার এই কার্যক্রম আমাদের সব সময় অব্যাহত রাখতে হবে।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...