Logo Logo

সাংবাদিক সেলিম বেগের পিতা আঃ সামাদ বেগ ইন্তেকাল করেছেন


Splash Image

মোঃ সাইফুর রশিদ চৌধুরী। ​গোপালগঞ্জের গোবরা মাদ্রাসা পাড়া নিবাসী, প্রবীণ ব্যক্তিত্ব ও সাংবাদিক সেলিম বেগের পিতা মোঃ আব্দুস সামাদ বেগ (৮৫) গত রাত ১২টায় বাধ্যর্কজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন


মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আজ জোহরবাদ 'উত্তর গোবরা নীলার মাঠ মসজিদ' প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজার নামজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার নামাজে অংশগ্রহণকারীদের মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

​তার ইন্তেকালে বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তা'আলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং স্বজনদের এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...