Logo Logo

শিক্ষার্থীদের কর্মক্ষম করে তুলতে শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: মাহদী আমিন


Splash Image

ছবি : সংগৃহিত

শুধু সার্টিফিকেটভিত্তিক শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষার্থীদের পড়ালেখা শেষে কর্মক্ষম করে তুলতে পারে—এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।


বিজ্ঞাপন


শুক্রবার (২১ আগস্ট) সাভারে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপাচার্য ও শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম তৈরি করতে হবে। শুধু সনদ অর্জনের মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে অন-ক্যাম্পাস খণ্ডকালীন চাকরির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে ব্রেইন ড্রেইন বন্ধের উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...