Logo Logo

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মাহমুদা, সাধারণ সম্পাদক রিক্তা


Splash Image

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেন। দীর্ঘদিনের সক্রিয় ও ত্যাগী নেত্রীদের মূল নেতৃত্বে এনে এই কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত ৯ সদস্যের কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার।

কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, “রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে আমরা মাঠে কাজ করব। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নারী নেত্রীদের নিয়ে সংগঠনকে যেকোনো সময়ের চেয়ে বেশি গতিশীল করা হবে।”

সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা তাঁর প্রতিক্রিয়ায় জানান, “দল আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক ভিত্তি শক্ত করাই আমাদের মূল লক্ষ্য। দলের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে আমরা সংগঠনকে এগিয়ে নেব।”

নেতৃত্ব নির্বাচনের বিষয়ে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল জানান, বিগত দিনে দলের আন্দোলন-সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ও ত্যাগ ছিল, তাদের মধ্য থেকেই যোগ্যদের বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, “যারা দলের সুনাম অক্ষুণ্ন রেখে কাজ করবেন এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ নেই, তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি এই নতুন নেতৃত্বের হাত ধরে রাজাপুরে মহিলা দল আরও শক্তিশালী সংগঠনে রূপ নেবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...