Logo Logo

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও, রোগীদের সঙ্গে কথা বলে নিলেন সেবার খোঁজ


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)-সহ সংশ্লিষ্টদের নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবার মান ও রোগীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন ইউএনও।

এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তারা হাসপাতালে কেমন চিকিৎসাসেবা পাচ্ছেন, সেবার মান কেমন এবং চিকিৎসা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না—এসব বিষয়ে খোঁজ নেন তিনি।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পাশাপাশি হাসপাতালে কোনো ধরনের দালালের দৌরাত্ম্য যাতে না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলেও জানানো হয়।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগের ফলে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাহসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...