Logo Logo

চিকিৎসাসেবার মানোন্নয়নে চট্টগ্রামে এমবিডিএফের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত


Splash Image

চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ অগ্রগতির সাথে পরিচিত করার লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো একটি উচ্চমানের স্বাস্থ্য বিষয়ক সায়েন্টিফিক সেমিনার। মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম (এমবিডিএফ), চট্টগ্রাম-এর উদ্যোগে গত ১৯ আগস্ট (বুধবার) দুপুর ১২টায় নগরীর স্বনামধন্য সুপার স্পেশালিটি হাসপাতাল ‘এভারকেয়ার’-এর অডিটোরিয়ামে এ সেমিনার সফলভাবে সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


এমবিডিএফ-এর সম্মানিত আহ্বায়ক কে. এম. আকতার হোসেনের সভাপতিত্বে এবং ডিপ্লোমা চিকিৎসক আবদুর রহিমের সঞ্চালনায় সভার সূচনা হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ জাহেদুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রী কানুপদ সরকার।

অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এমবিডিএফ আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট কবি ও চিকিৎসক ডা. মুহাম্মদ রাশেদ খোকন রুবেল।

অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এমবিডিএফ চট্টগ্রাম-এর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট উদ্যোক্তা, সমাজসেবক এবং এ. আর কসমেটিক খতনা সেন্টারের পরিচালক ডা. মীম আয়াত উল্লাহ।

চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও তৃণমূলের সেবার মান বাড়াতে দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান, প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব ডা. মাহবুবুল আলম, এমবিডিএফ সদস্য ডা. এম এন কায়সার, ডা. তৌহিদুল ইসলাম সাঈদী, ডা. মোহাম্মদ আরিফ উদ্দীন, ডা. আলহাজ্ব বদিউল আলম, ডা. হাবিবুর রহমান, ডা. হাজী সেকান্দর হোসেন মানিক, ডা. আসমা আকতার, ফোরকান এলাহি, ডা. আয়ুব আলী, আবদুল মাবুদ এবং ডা. আবছার উদ্দিন।

সেমিনারের মূল সায়েন্টিফিক সেশনটি পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার মীর আসিক এলাহি খান। এতে সমসাময়িক স্বাস্থ্য সমস্যা ও চিকিৎসাবিজ্ঞানের আধুনিক দিক নিয়ে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাদীয়া সুলতানা (নেফ্রোলজি) এবং ডা. শ্রাবনী চক্রবর্তী (সার্জন, গাইনী অ্যান্ড অবস)।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১১০ জন নিবন্ধিত প্রাথমিক চিকিৎসক ও ফার্মাসিস্ট এ জ্ঞানগর্ভ আয়োজনে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় এমবিডিএফ চট্টগ্রামের নিবন্ধিত সদস্যদের হাতে প্রাতিষ্ঠানিক ‘পাস বই’ তুলে দেওয়া হয়।

উপস্থিত আলোচক ও অংশগ্রহণকারীরা জানান, প্রাথমিক চিকিৎসকদের আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত রাখতে এমন সায়েন্টিফিক সেমিনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এভারকেয়ার হাসপাতাল ও এমবিডিএফ-এর এই যৌথ প্রয়াস চিকিৎসা সেবার গুণগত মানে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...