বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাওহিদকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. দুলাল শিকদারের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড় কৈবর্তখালী এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তাওহিদ শিকদারকে হাতেনাতে আটক করা হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীবের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে আদালত পরিচালনা করে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...