বিজ্ঞাপন
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নৈকাঠী এলাকার বেলায়েত মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। অভিযানকালে প্রতিষ্ঠানটির তৈরি করা মিষ্টির মধ্যে পোকা পাওয়া যায়। এ সময় খাদ্যপণ্য তৈরিতে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা না মানার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. বেলায়েত হোসেন খানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব বলেন, “খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে কোনো ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে নিয়মিতভাবে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বেলায়েত মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানকালে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...