বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ঝালকাঠির ডিডিএলজি জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম।
কর্মশালার উন্মুক্ত আলোচনায় অংশ নেন ঝালকাঠির জিপি অ্যাডভোকেট সৈয়দ হোসেন, পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসম মাহামুদুর রহমান পারভেজ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এডাবের চেয়ারম্যান মো. শাহ আলম খলিফাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, ভূমি জোনিং সরকারের পরিকল্পিত একটি ব্যবস্থা। এর মাধ্যমে ভূমির ব্যবহারযোগ্যতা, পরিবেশগত প্রভাব এবং উন্নয়ন কৌশল বিবেচনায় নিয়ে দেশের ভূমিকে বিভিন্ন শ্রেণিতে চিহ্নিত করা হয়। মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বাস্তবায়িত হলে ভূমির সুষ্ঠু ব্যবহার, পরিকল্পিত উন্নয়ন এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
কর্মশালায় ভূমি জোনিংয়ের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ভূমির শ্রেণিবিন্যাস নির্ধারণ এবং ভবিষ্যতে পরিকল্পিতভাবে ভূমির ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...