বিজ্ঞাপন
প্রত্যেকের মধ্যে উদার মানসিকতা সৃষ্টি করে আমাদের প্রজন্মকে এগিয়ে নিতে হবে। আমরা জানি এ অঞ্চল একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশীল এলাকা। এখানের শিক্ষার উন্নয়ন ও অগ্রগতি অক্ষুন্ন রাখতে সকলকে এক সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন সমাজ ব্যবস্হা অনেক পরিবর্তন হচ্ছে আমাদের দায়বদ্ধতা থেকে সমাজে মেধাবী ভালো মানুষ তৈয়ার করে দিতে হবে।
২২ আগষ্ট শনিবার ফেঞ্চুগঞ্জে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যান ট্রাস্টের বৃত্তি বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা, ফেঞ্জুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, গবেষক দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপুর্ব শর্মা, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন আতাহার, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাও. হারুনুর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ মনসুর আলী।
হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যান ট্রাস্ট বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ
রবীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ নুরুজ্জামান।
ফেঞ্চুগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মুকতাজা রবির কোরআন তেলোয়াতের মাধ্যমে অন্যান্যদের বক্তব্য রাখেন ধর্মীয় শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক ও বৃত্তিদাতা পরিবারের সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু।
২০২৫ সালের হাজী সজ্জাদ আলী মেধা বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেনীর ৩১ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ,সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...