Logo Logo

নালিতাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


Splash Image

সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২২ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষ (তেপান্তর) এ সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী বিতরণের আয়োজন করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে উপজেলার - ১১৪, প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এর মাঝে ফুটবল- ৫০টি, ভলিবল-১৩ টি, ব্যাটমিন্টন-৩০টি, দাবা-০২ টি ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ শিক্ষক কর্মকর্তারা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের সুস্থ বিনোদন এবং মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এর আগে নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...