বিজ্ঞাপন
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের জীবন বাঁচানোর কঠিন ও পবিত্র লড়াইয়ে আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ সবসময় স্বেচ্ছাসেবকদের ছায়ার মতো আগলে রেখেছেন। তাঁর নিঃস্বার্থ সমর্থন, সুদৃঢ় অভিভাবকত্ব এবং অফুরন্ত ভালোবাসার কারণেই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকরা দিন-রাত মানবসেবায় নিয়োজিত থাকার অনুপ্রেরণা ও সাহস পান। তাঁকে সংগঠনের সর্বোচ্চ অভিভাবক হিসেবে পেয়ে পুরো টিম অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
নতুন দায়িত্ব গ্রহণ করায় চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব-এর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ-কে লাল গোলাপ শুভেচ্ছা এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর যোগ্য দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আগামী দিনগুলোতে সংগঠনের মানবিক কার্যক্রম আরও বেগবান হবে এবং মুমূর্ষু মানুষের জীবন রক্ষায় চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব আরও বড় ভূমিকা পালন করতে সক্ষম হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...