Logo Logo

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করলেন সেনাপ্রধান


Splash Image

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবনির্মিত 'সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।


বিজ্ঞাপন


রবিবার (২৩ আগস্ট) সকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অবস্থিত প্রতিষ্ঠানটির ফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষার এই নতুন বিদ্যাপীঠের শুভ উদ্বোধন ঘোষণা করেন সেনাপ্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সেনাপ্রধান সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে কালুখালী স্টেডিয়ামে অবতরণ করেন। সেনাপ্রধানের আগমন ও উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...